সবজান্তা সমীপেষু
আমি ভালো দৌড়াতে পারি, এখন কী করব?লুৎফর রাহমান চরবাড়িয়া ইউনিয়ন, বরিশালপ্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন!ঘড়ির কাঁটা চলা শুরু করলে আর থামে না কেন?গোলাম সরোয়ারবিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রামথামলে যদি লেট হয়ে যায়! এ জন্য থামে না।খাইলে মানুষ মরে, নাকি না খাইলে মরে?জয়নাল আবেদীনসন্দ্বীপ হাউস, পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রামসেটা নির্ভর করছে কী খাচ্ছেন, ভেজাল খাবার, না ভেজালমুক্ত খাবার, তার ওপর!সুন্দরবন আছে, কিন্তু সুন্দরীবন নেই কেন?মো. আরমান হোসেনশেরেবাংলা নগর, বটতলা, পুরান বগুড়া সুন্দরবন—তাতেই দস্যুর শেষ নেই, সুন্দরী হলে কী হতো একবার ভাবুন!কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই কেন?করুণাময় চক্রবর্তীজজকোর্ট, হবিগঞ্জকারণ, কাজি হতে গিয়ে গরু বেচে কেতাব কিনেছিল।আর কত মৃত্যু হলে বন্ধ হবে সড়ক দুর্ঘটনা?নাই সুই মংসরকারি মহিলা কলেজ, বান্দরবানযখন আর সড়কে চলাচলের জন্য কেউ থাকবে না!সেরা প্রশ্নসত্যিই কি বাঘের লেজ দিয়ে কান চুলকানো যায়?মো. হাসানব্লক-সি, বাড়ি-৮৬, নতুন উপশহর, যশোরঅবশ্যই যায়, বাঘটি যদি মৃত হয়।অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।