সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক আর টেক্সটবুকের মধ্যে পার্থক্য কী?

সুবীর চাকী, কাঁঠালবাড়িয়া, পুটিয়া, রাজশাহী

স্ট্যাটাসে!

কোন লাভে লস বেশি!

মানসী, চিড়াকান্দি আ/এ, হবিগঞ্জ

শেয়ারবাজারের লাভে!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ...

এম তারেক রহমান, দিনাজপুর

রাজনৈতিক নেতাদের চুল দেশের রাজনীতির জন্য ক্ষতিকর!

সংসার সুখের হয়...?

মো. হাসান, নতুন উপশহর, যশোর

স্বামীর মুখ যদি বন্ধ রয়!

জনগণ সকল ক্ষমতার উৎস হওয়া সত্ত্ব্বেও জনগণের এই অবস্থা কেন?

বিকাশ সরকার, ফকিরহাট, বাগেরহাট

নির্বাচনের পর সেই ক্ষমতা জনগণের কাছ থেকে বেহাত হয়ে যায় বলে!

কূটনীতি আর রাজনীতির মধ্যে মিল বা পার্থক্য কী?

আসাদুর জামান, পার্বতীপুর, দিনাজপুর

নীতিতে! দুটোরই সঙ্গে নীতি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া যায় না।

সেরা প্রশ্ন

আমরা স্বপ্ন দেখি কেন?

সৈয়দ তাওসিফ, আজাহার আলী রোড, শিবরামপুর, পাবনা

বাস্তবে যেটা দেখতে চাই, সেটা দেখি না বলে!

অভিনন্দন তাওসিফ

আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।