সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলে কুমির, ডাঙায় বাঘ। মহাশূন্যে কী?

আল কবির, নওগাঁ

চাঁদ, যে চাঁদে মাঝেমধ্যে অনেকের মুখ দেখা যায়।

৪০০+২০=?

শাহরিয়ার হোসেন, বাগেরহাট

আপনি।

বাংলাদেশ এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে?

আসাদুর জামান, দিনাজপুর

পৃথিবী যেদিকে এগিয়ে যাচ্ছে, সেদিকে।

খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে-যায়?

জাহিদুজ্জামান, রংপুর

খাঁচার দরজা খোলা থাকলে।

রাজনীতির লোকেরা নীতির চর্চা কোথায় করেন?

মদন মোহন তঞ্চ্যঙ্গা, চট্টগ্রাম

টেলিভিশনের টক শোতে।

আবেগ আর বেগের মধ্যে মিল কোথায়?

সাদিয়া জামান, খুলনা

দুটোর ফলেই মানুষ জল বিসর্জন করে।

সেরা প্রশ্ন

বাংLISH ভাষা হলো...?

আরিফুল ইসলাম, চট্টগ্রাম

বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ মাতৃভাষা।

অভিনন্দন আরিফ

আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।