সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদেরা জেল থেকে বের হলে তাঁদের ফুলের মালা দেওয়া হয় কেন?

মাহ্ফুজ, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ

ভুলের মালা কিনতে পাওয়া যায় না বলে!

টক শো হয়, কিন্তু মিষ্টি শো হয় না কেন?

মো. হাসান, নতুন উপশহর, যশোর

জাতির ডায়াবেটিক হওয়ার ভয়ে!

তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার—এ দুটোর মধ্যে কোনটি ভালো?

মো. মনোয়ার হোসেন, দিনাজপুর

বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয়!

বাংলাদেশের ভবিষ্যৎ কী?

মো. রোকন-উজ-জামান, রংপুর সরকারি কলেজ, রংপুর

ঠিকমতো পড়াশোনা করেন, ভবিষ্যৎ নিয়ে অত ভাবতে হবে না।

প্রেমিকা ও বান্ধবীর মধ্যে কাকে বেশি প্রাধান্য দেব?

মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর

নিজেকে!

এই মুহূর্তে দরকার?

মো. মনোয়ার হোসেন, সুইহারী সদর, দিনাজপুর

তেল নিজের চরকার।

সেরা প্রশ্ন

দেশ আর রাজনীতির মধ্যে পার্থক্য কী?

মো. বাবুল, নগরবাড়ি, ঘাটবেড়া, পাবনা।

দেশ নিয়ে অনেক রাজনীতি হয়, কিন্তু সব রাজনীতির মধ্যে আবার দেশ থাকে না।

অভিনন্দন বাবুল

আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।