সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজান্তা সমীপেষু
সবজান্তা সমীপেষু

ডিম আগে, না মুরগি আগে?
শাহরিয়ার মুঈন, ঝালকাঠি
 বাজারে গিয়ে যেটা আগে কিনবেন, সেটাই আগে!

কার চুল বেশি শক্ত?
হিটলার, পীরগাছা, রংপুর
 যার মাথায় টাক! চুল এত শক্ত যে কাটতে না পেরে উঠিয়ে ফেলতে হয়েছে।
জনগণ কখন সকল ক্ষমতার উৎস হবে?
সুমিত বড়ুয়া, চন্দনাইশ, চট্টগ্রাম

 ভোটের সময়।

দুশ্চিন্তা+পকেট খালি=?
মো. আলমগীর হোসেন, তানোর, রাজশাহী
 নিশ্চিন্ত!

হাসি ও কান্নার মধ্যে পার্থক্য কতটুকু?
ফাহিম শাহরিয়ার, মাস্টারপাড়া, ফেনী
 খুবই কম। এতই কম যে একজন ব্যক্তির পক্ষে দুটোই করা সম্ভব!

সেরা প্রশ্ন
ভোট কী?
মো. সালমান বিন আবদুল্লাহ
পার্বতীপুর, দিনাজপুর
 জনগণের এমন একটা অধিকার, যেটার প্রয়োগের জন্য পাঁচ বছর ধরে শাস্তি পেতে হয়।
অভিনন্দন সালমান
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।