সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজান্তার মস্তিষ্কে উদ্ভট প্রশ্নের উদ্ভট উত্তরগুলো আসে কী করে?

মুহিত, উকিলপাড়া, নওগাঁ

 উত্তর মেরু থেকে উটের পিঠে করে আসে তো তাই উত্তরগুলো উদ্ভট হয়।

অতীতে প্রাইজবন্ড, বর্তমানে মোবাইল রিচার্জ, ভবিষ্যতে?

তামান্না ইসলাম, গিলাতলা, খুলনা

শুধু চার্জ!

সব দোষ নন্দ ঘোষের, তাহলে সব গুণ কার?

সত্যনিষ্ঠ শর্মা, জজকোর্ট, হবিগঞ্জ

সব গুণ সবজান্তার, আর কার!

জনগণ হরতাল চায় না কেন?

মো. সাহাল, খিলগাঁও, ঢাকা

হরতাল পাকা তালের মতো মিষ্টি নয় বলে!

মানুষের মাথায় সমস্যা থাকলে তাকে পাগল বলা হয় কেন?

কায় কায়ূস, খালিশপুর, খুলনা

তাকে চালাক বলার মতো যথেষ্ট কারণ খুঁজে না পাওয়ায়!

হরতালের রাজনীতি শেষ হবে কবে?

তারেক রহমান ভূঁইয়া, শ্রীপুর, গাজীপুর

যবে রাজনীতির জন্য হরতাল বন্ধ হবে!

সেরা প্রশ্ন

নির্বাচন আর নির্বাসনের মধ্যে পার্থক্য কোথায়?

মো. রোকনুজ্জামান

ফ্লোরেন্স কলেজ, ময়মনসিংহ

নির্বাচনে একজন যায় আসনে, বাকিরা যায় নির্বাসনে।

অভিনন্দন রোকনুজ্জামান

আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।