সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপের মাধ্যমে কী করা যায় না?

ধ্রুব নীল, কাঠপট্টি, ঝালকাঠি

একই সময়ে একই চেয়ারে দুজন মানুষ বসতে পারে না।

দেশের সব চিন্তা রাজনীতিকদের কেন?

মিঠুন বণিক, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ

কারণ, সাধারণ জনগণ চিন্তা করতে গেলে সবকিছু গুলিয়ে ফেলে।

জীবন মানে জি বাংলা হলে বাস্তব জীবনে এর প্রভাব কী হবে?

হারুন অর রশীদ, পূর্ব নলছিয়া, জামালপুর

এখন থেকে পানির বৈজ্ঞানিক নাম H2O-এর বদলে জি বাংলা পড়বেন। কারণ, জি বাংলা = জীবন = পানি = H2O।

আমরা কত দিন পরে অনলাইনে চুল কাটাতে পারব?

মিরাজুল ইসলাম, সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকা

আপনি অনেক পিছিয়ে আছেন। এখনই তো চুল কাটাতে গেলে অন লাইন মানে লাইনে দাঁড়াতে হয়!