সবজান্তা সমীপেষু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা দুঃখ-দুর্দশার গান গাইছি, সরকার তা শুনছে না কেন?
মাকসুদুল হক খান, উত্তর সাতপাই, নেত্রকোনা
সরকার এসব আদ্যিকালের গান শোনে না। মডার্ন গান শোনান।
হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা—কেন?
বিক্রম মিস্ত্রি, একাডেমিক কেয়ার, বাগেরহাট
কারণ, হাতি তো ‘মৎস্য’ না যে তা পুষলে লাখ টাকা কোটি টাকাতে গিয়ে ঠেকবে।
বিটিভি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের মধ্যে পার্থক্য কোথায়?
সুমন পাল, সলঙ্গা, সিরাজগঞ্জ
বিটিভি হলো সুখী চ্যানেল, বেসরকারি টেলিভিশন চ্যানেল হলো দুঃখী চ্যানেল।
কেউ পটোল তুললে কী হয়?
খাদিজা আক্তার, সবুজবাগ, ঢাকা
বাজারে বিক্রির জন্য উপযোগী হয়।