সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হাজার হাজার বছর আগে বিদ্যুৎ ছিল না কেন?
সালমান সোলায়মান, ময়মনসিংহ
 বিদ্যুৎ ছিল কিন্তু কোনো বাল্ব না থাকায় সেটা পরীক্ষা করে দেখা হয়নি।

আওয়ামী লীগ ও বিএনপি এক হতে পারে না, কারণ...
রাশেদুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
 কারণ, দুটি সম্পূর্ণ আলাদা দল, তারা এক হতে যাবে কেন!

২০১৩ ও ২০১৪ সালের মধ্যে মিল কোথায়?
মো. রোকনুজ্জামান, ময়মনসিংহ

 দুটি সালই ২০১২ সালের পরে ও ২০১৫ সালের আগে এসেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে হয় কীভাবে?
তহুরা খন্দকার, ঝিকরগাছা, যশোর
 সবাইকে নিজের দলে নিয়ে এবং মূল প্রতিদ্বন্দ্বীকে বাইরে রেখে প্রতিযোগিতা করলে।

সেরা প্রশ্ন
মায়ের বাবাকে দুই বার ‘না না’ না বলে দুই বার ‘হ্যাঁ হ্যাঁ’ বললে কেমন হতো?
নাজিবা জাহান, ফরিদপুর
 ভালোই হতো, আপনার নাম হতো হ্যাঁজিবা জাহান।

অভিনন্দন নাজিবা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।