সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ ও সাধারণ জনগণের মধ্যে কী সম্পর্ক?
মেসবাহ-উর-রহমান, আগৈলঝাড়া, বরিশাল
 ভবিষ্যতের নেতা ও সাধারণ জনগণের সম্পর্ক।

কান টানলে মাথা আসে, সিগারেট টানলে কী আসে?
শাহরিয়ার হোসেন, আদর্শ বিদ্যালয়, বাগেরহাট
 ধোঁয়া (সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান মৃত্যুর কারণ!)।

বলুন তো আমার প্রেমিকার নাম কী?
আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
 বলা যাবে না। আপনার নতুন প্রেমিকা ছুটে যেতে পারে।

পাছে লোকে কিছু বলে, সামনে লোকে কিছু বলে না কেন?
সাজেদুর রহমান, গেণ্ডারিয়া, ঢাকা
 বলে, আপনি শোনেন না। সামনে লোকের সামনে যারা থাকে, তারা শোনে।
সেরা প্রশ্ন
রস+আলোর কার্টুনগুলোয় অধিকাংশ সময় টাকার রং থাকে সবুজ। কেন?
মুনিম হাসান, গাংনী, মেহেরপুর
 দেশে এত এত কালো টাকা, তাই রস+আলো চায় প্রকৃতির মতো নির্মল সবুজ টাকাও থাক।

অভিনন্দন মুনিম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।