সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বাবা কে?গোলাপ আমিনমসুয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।দুর্নীতির মায়ের হাজবেন্ড!পদ্মা সেতুর অপর নাম কী?মশিউর৪০ এসএম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।কোন দৃষ্টিকোণ থেকে, সরকারি না বেসরকারি?রাজনীতি ও দুর্নীতির মধ্যে অমিল কোথায়?লোপাঘোষপাড়া, মেহেরপুর।অমিল! মিল হলে তাও কিছু বলার ছিল!রাজনীতি, পেটনীতি, কূটনীতি, দুর্নীতি—এদের মধ্যে কোনটি উত্তম?আবুল কাশেমজকসিন বাজার, লক্ষ্মীপুর।দুর্নীতি, কারণ ওটার ভেতরে বাকি সবই পাবেন!মামার জোরে চাকরি হলেও খালার জোরে চাকরি হয় না কেন?নিলয় আহমেদবড় গোপালদী, দশমিনা, পটুয়াখালী।খালা নিজেই তো নিজের বাচ্চার জন্য বাচ্চার মামার পেছনে দৌড়ায়!সরকার দেশের প্রাকৃতিক সম্পদ তেল-গ্যাস বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে কেন?মো. আবদুল ছামাদআনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।একটু তেল দিয়ে হাতে রাখছে আরকি, আবার কবে গিয়ে উঠতে হয়! সেরা প্রশ্নসরকার বদলায়, আমাদের জীবন বদলায় না কেন?মো. আবু রায়হানরাঙ্গুনিয়া, আনোয়ারা, চট্টগ্রাম।কী আশ্চর্য! সরকার কি আমাদের জীবনের অংশ নাকি?অভিনন্দন রায়হানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।