সবজান্তা সমীপেষু
মুদ্রাদোষ মানে কী?
করুণাময় চক্রবর্তী, হবিগঞ্জ, সিলেট
মুদ্রা বা টাকা না পাওয়ার আশায় যে দোষ করা হয়, সেটাই মুদ্রাদোষ।
পানির নিজস্ব কোনো রং নেই কেন?
স্বপন কুমার শীল, বেড়া, পাবনা
পানির নিজস্ব পণ্য ‘জলরং’ আছে বলে নিজের আলাদা কোনো রঙের দরকার হয় না।
আমি পদ্মা সেতুর জন্য অর্থায়ন করতে চাই, কার সঙ্গে যোগাযোগ করব?
সোলতান মাহমুদ, সদর, লক্ষ্মীপুর
তার আগে বলুন, কত ঘুষ নেবেন।
প্রশ্ন কী?
ওসমান গণি, যশোর
এটা কি কোনো প্রশ্ন ছিল?
‘সঠিক’-এর ভুল কোথায়?
মোর্শেদ হাসান, তেবাড়িয়া, নাটোর
সঠিকের ঠিক উল্টো দিকে, দেখতে পাচ্ছেন?
সেরা প্রশ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু আন্তর্জাতিক পিতৃভাষা দিবস নেই কেন?
হেদায়েত উল্লাহ, সুমিরদিয়া, চুয়াডাঙ্গা
কারণ, আমাদের পিতারাও তাঁদের মাতৃভাষায় কথা বলেন।
অভিনন্দন হেদায়েত উল্লাহ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।