সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দুটি জিনিস আছে। সেগুলো কী?
আতিক মাসুদ, দৌলতপুর, কুষ্টিয়া
 ভাত ও পানি—এই দুটি জিনিসকে আছাড় মারলেও ভাঙে না!

সবজান্তা হওয়ার সহজ উপায় কী?
সজিব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ
 সবজান্তা হওয়ার সহজ উপায়টা কাউকে না বলা।

আমাদের রাজধানীর নাম ঢাকা কেন?
মতিউর রহমান, চকবাজার, চট্টগ্রাম
 খোলা হলে মাছি বসত, তাই।

অন্য গ্রহ বাদ দিয়ে আমরা কেন পৃথিবীতেই বাস করি?
এম এইচ শামীম মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর
 অন্য গ্রহে বাস করলে আমরা অ্যালিয়েন হয়ে যেতাম বলে।

ঋণাত্মক চার্জ+ধনাত্মক চার্জ=?
নুসরাত জাহান, গাংনী, মেহেরপুর
 ঋণখেলাপী ধনী চার্জ।

চালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কী?
মো. বাবুল, নগরবাড়ী ঘাট, পাবনা
 চালাক নির্ভরশীল ‘লাকের’ ওপর, বুদ্ধিমান নির্ভরশীল বুদ্ধির ওপর।

সেরা প্রশ্ন
খেলায় হার-জিতে কার কোনো সমস্যা নেই?
স্বপন কুমার রায়
দাগনভূঞা, ফেনী
 টিকিট কালোবাজারির।

অভিনন্দন স্বপন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।