সবজান্তা সমীপেষু
মহাভারত কখন অশুদ্ধ হয়?
মীম, রাজশাহী
বাংলাদেশ তিস্তার পানি চেয়ে আন্দোলন করলে।
তরমুজ তো এমনিতেই লাল, সেটাতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে আরও লাল করা হয় কেন?
অর্ণব আহমেদ, মেঘুলা, ঢাকা
তরমুজ যে খুব লাজুক ফল তা প্রমাণ করার জন্য।
মানুষ সব সময় টেনশন করে কিন্তু নাইনশন করে না কেন?
জাহিন ও জারিফ, মাহিগঞ্জ, রংপুর
নাইনশন পাস করেই টেনশন করে।
আইন তার নিজস্ব গতিতে চলছে, প্রমাণ কী?
আফরিন জাহান হক, সপুরা, রাজশাহী
অপরাধ আইনকে গতি ধার দেয় না। অতএব আইন তার নিজস্ব গতিতে চলছে (প্রমাণিত)।
সেরা প্রশ্ন
ব্যাংকের ক্যাশ কাউন্টার কাচ দিয়ে ঘেরা থাকে কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
কাউন্টারের ড্রয়ারের দিকে সুড়ঙ্গ খুঁড়ে এগোনোর আগেই যেন দেখা যায়।
অভিনন্দন ফজল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।