বাজারে এখনো পাওয়া যাচ্ছে নানা রকম মৌসুমি সবজি। তরকারি-ভাজির বাইরে নানা রকম মিষ্টিও তৈরি করতে পারেন এগুলো দিয়ে। রেসিপি দিয়েছেন ফাতিমা আজিজ
সবজির মিষ্টি
মটরশুঁটির হালুয়াউপকরণ: মটরশুঁটি ২ কাপ, ঘন দুধ ৩ কাপ, দারুচিনি ১ টুকরা, এলাচিগুঁড়া আধা চা-চামচ, লবঙ্গ ১টি, ঘি সিকি কাপ, কাজুবাদাম সিকি কাপ, কিশমিশ দেড় টেবিল-চামচ, নারকেল কোরানো দেড় কাপ, চিনি দেড় কাপ, মাওয়া দেড় কাপ, লবণ এক চিমটি।প্রণালি: মটরশুঁটি ধুয়ে পানি ঝরিয়ে ১ কাপ দুধ ও এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করে পাটায় মিহি করে বেটে নিন।কড়াইয়ে ঘি গরম করে দারুচিনি ও লবঙ্গের ফোড়ন দিয়ে সিকি চামচ এলাচিগুঁড়া দিন। তারপর তাতে মটরশুঁটিবাটা দিয়ে সঙ্গে ২ টেবিল-চামচ কাজুবাদাম ও ১ টেবিল-চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার ৪ টেবিল-চামচ মাওয়া ও চিনি দিয়ে মিশিয়ে নাড়ুন। একটু ভাজা ভাজা হলে বাকি দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, যেন হাঁড়ির তলায় বা কড়াইয়ের তলায় হালুয়া পোড়া না লাগে।হালুয়া থেকে ঘি ছাড়া শুরু হলে নারকেল কোরা দিয়ে অনবরত নাড়ুন। খুন্তি থেকে হালুয়া ছেড়ে দিয়ে তা যখন কড়াইয়ের মাঝখানে জমা হবে এবং ঘি ছাড়বে, তখন বাকি কাজুবাদাম দিয়ে নেড়ে বাটিতে বেড়ে ওপর থেকে সামান্য মাওয়া ও নারকেল কোরা ছিটিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।আলুর হালুয়াউপকরণ: আলু ৫০০ গ্রাম, চিনি পৌনে এক কাপ, তরল দুধ সিকি কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, গোলাপজলে ভেজানো জাফরান আধা চা-চামচ, কাজুবাদামের গুঁড়া ২ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, ঘি আধা কাপ, বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল-চামচ।প্রণালি: আলু ধুয়ে সেদ্ধ করে ছিলে পানি ঝরিয়ে নিন। রুটি বেলার পিঁড়িতে মসৃণ করে বেটে নিন।কড়াইয়ে ঘি গরম করে আলুবাটা দিয়ে পাঁচ-দশ মিনিট ভালো করে ভাজুন। এবারে তরল দুধ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন। তারপর তাতে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। ফুটে ওঠা শুরু করলে কাজুবাদামের গুঁড়া, কিশমিশ, বাদাম, পেস্তাকুচি ও এলাচির গুঁড়া দিয়ে মেশান। ভালো করে মেশানো হলে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে গোলাপজলে ভেজানো জাফরান দিয়ে নেড়ে নিন। খুন্তি থেকে হালুয়া ছেড়ে দিলে বাটিতে বেড়ে কাজুবাদাম, কিশমিশ, বাদাম ও পেস্তাকুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।পেঁপের রসমালাইউপকরণ: ১ লিটার তরল দুধ জ্বাল দিয়ে ২ কাপ করে নিন, চিনি ২০০ গ্রাম, পেঁপে ৫০০ গ্রাম, মাওয়া ১৫০ গ্রাম, গুঁড়ো দুধ সিকি কাপ, এলাচির গুঁড়া আধা চা-চামচ, ঘি ৫০ গ্রাম, কাজুবাদাম (আধভাঙা করা) সিকি কাপ, কিশমিশকুচি দেড় টেবিল-চামচ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান আধা চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে ঢেকে রাখুন), তবক খানিকটা, বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল চামচ।প্রণালি: দুই কাপ ঘন দুধ আবার জ্বাল দিন। ফুটে উঠলে চিনি দিয়ে নাড়ুন। আরও কিছুটা ঘন হয়ে এলে সিকি চামচ এলাচির গুঁড়া দিয়ে হালকা নেড়ে গোলাপজলে মেশানো অর্ধেক জাফরান দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন। পেঁপে ধুয়ে ছিলে ঝুরি করে সেদ্ধ করুন এবং ভালো করে চটকে নিন। ফ্রাইপ্যান বা কড়াইয়ে ঘি গরম করে তাতে পেঁপে ও সিকি কাপ চিনি দিয়ে ভাজুন। ভালোভাবে ভাজা ভাজা হলে অবশিষ্ট এলাচিগুঁড়া ও মাওয়া দিয়ে নাড়ুন। গুঁড়ো দুধ দিয়ে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে ভাজা ভাজা হলে নামিয়ে ঠান্ডা করুন।এবারে অল্প অল্প করে পেঁপের গোলা হাতের তালুতে নিয়ে ছোট ছোট ডিম্বাকার মিষ্টি তৈরি করে তা কিশমিশের কুচি ও কাজুবাদামগুঁড়াতে গড়িয়ে নিয়ে একটি বাটিতে রাখুন। এতে ঘন দুধ ওপর থেকে ঢেলে বাকি জাফরান (গোলাপজল ভেজানো), পেস্তা ও বাদামকুচি এবং তবক ছিটিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।গাজরের পুডিংউপকরণ: ঘন দুধ ২ কাপ, ডিম ৮টি, চিনি দেড় কাপের একটু বেশি, গাজরকুচি ৪ টেবিল চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে ঢেকে রাখুন), কাজুবাদাম (আধভাঙা) ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল-চামচ।প্রণালি: এক লিটার দুধকে জ্বাল দিয়ে ঘন করে দুই কাপ করুন। একটি বাটিতে ডিম ভালো করে ফেটে রাখুন।বড় স্টিলের টিফিন বাটিতে ২ টেবিল-চামচ চিনি ছিটিয়ে দুই টেবিল-চামচ পানি দিয়ে চুলায় জ্বাল দিন। ফুটে ওঠার পর বাটিটা নামিয়ে রাখুন। ঠান্ডা হলে ক্যারামেল বাটির নিচে জমে যাবে।অন্য একটি পাত্রে ঘন দুধের সঙ্গে ফেটানো ডিম ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর তাতে ঝুরি করা গাজর, গোলাপজলে ভেজানো জাফরান, আধভাঙা কাজুবাদাম, কিশমিশ, বাদাম ও পেস্তাকুচি দিয়ে হালকা নেড়ে মেশান। এবারে তা টিফিন বক্সে ঢেলে দিন।প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ মিনিট বেক করুন।