সবাই মিলে খাবার খাওয়া
খাবার টেবিলে সবাই মিলে বসা। এতে খাওয়ার পাশাপাশি নানা ধরনের গল্পও হয়। পরস্পরের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। পরিবার কিংবা আত্মীয় ও বন্ধুদের সম্পর্কগুলো আগের মতো অটুট থাকছে না। তাই তো ন্যানদোস এ সর্ম্পকগুলো পুরোনো রূপে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এক টেবিলে খাবার খাওয়া ও আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব বলে ন্যানদোস বিশ্বাস করে। এ বিশ্বাস থেকেই নতুন তিন ধরনের প্যাকেজ এনেছে তারা।‘এভরি বাইট ইউনিটস’ স্লোগান নিয়ে ঢাকায় ন্যানদোসের এই আয়োজন শুরু হয় ৪ ডিসেম্বর। ‘পেরি পেরি’ খ্যাত ন্যানদোসে ‘শেয়ারিং ক্যাম্পেইন’ নামের এই বিশেষ উৎসব পৃথিবীর ২৯টি দেশের প্রায় ৮০০টি শাখায় পালন করা হচ্ছে।দুই, চার ও ছয়জনের জন্য বিশেষ অফার সাজানো হয়েছে লোভনীয় সব খাবারের সমন্বয়ে। এ ছাড়া এসব অফারে থাকছে ‘সিটরা’ নামের বিশেষ পর্তুগিজ পানীয়। দুজনের জন্য রয়েছে অর্ধেক পেরি পেরি চিকেন, একটি রেগুলার পর্তুগিজ সালাদ, একটি স্টার্টার লিভার, একটি বে-লিফ বাটার বোলো ব্রেড, একটি রেগুলার পেরি-ওয়েজেস এবং ৫০০ মিলির নতুন সিটরা পানীয়। দুজনের এ খাবারের মূল্য রাখা হয়েছে এক হাজার ৯৯ টাকা। চারজনের জন্য রয়েছে একটি সম্পূর্ণ পেরি পেরি চিকেন, একটি রেগুলার পর্তুগিজ সালাদ, দুটি বে-লিফ বাটার বোলো ব্রেড, একটি জাম্বো পেরি-ওয়েজেস এবং এক লিটার সিটরা পানীয়। এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে এক হাজার ৭৮৯ টাকা। ছয়জনের জন্য থাকছে তিন কোর্সের মিল, যাতে আছে তিনটি পিটা উইথ পেরি হামাস, একটি রেগুলার রোস্টেড ভেজিটেবল, দুটি সম্পূর্ণ পেরি পেরি চিকেন, একটি লার্জ গ্রিলড ভেজিটেবল, একটি জাম্বো পেরি-ওয়েজেস। এ ছাড়া রয়েছে ছয়টি নাটাস ও দুই লিটার সিটরা পানীয়। ছয়জনের এ খাবারের মূল্য ধরা হয়েছে তিন হাজার ২১০ টাকা।সমস্যা অতিক্রম করে পরস্পরের মধ্যে সম্প্রীতির বন্ধন রচনার প্রয়াসে ন্যানদোসের এ ধরনের নতুন উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের (এমআরপিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা তারাক ভট্টাচার্য।