সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই!
‘পুলিশ এখন আগের চেয়ে ভালো’সাংবাদিকরা খামোখা চমকালো!আগের থেকে অনেক ভালো পুলিশতাদের নিয়ে তবুও প্রশ্ন তুলিস!পুলিশ এখন ভালো আগের থেকেঘাবড়ায় না আইনজীবীদের দেখে!বিষ নামাতে পুলিশ এখন ওঝাটিচারদেরও পিটিয়ে করে সোজা!পুলিশ এখন ডান্ডা মেরে রোজ—কেবল করে সাংবাদিকের খোঁজ!পুলিশ এখন ভালো আগের চেয়েছাড় দেয় না এত্তোটুকুন মেয়ে!পুলিশ এখন আদালতের মোড়েইয়ের মতো হন্যে হয়ে ঘোরে!পুলিশ এখন সেরের ওপর সোয়াতাই পুলিশের বিবেক গেছে খোয়া।যতই লাফাও চেঁচাও চিড়িক পিড়িকপ্রিন্ট মিডিয়া কিংবা ইলেকটিরিক—লাভ হবে না কাজ হবে না তাতেএকচ্ছত্র ‘পাওয়ার’ ওদের হাতে!পুলিশ এখন ধার ধারে না মোটেতাই মুখে তার খিস্তি ফুটে ওঠে।বীর পালোয়ান ভয় পাবে সে কিসে?মারবে পুলিশ পায়ের তলায় পিষে।দুঃসাহসী নেই কোনো ভয় ডরপুলিশ পুলিশ পুলিশ ভয়ংকর!পুলিশ এখন আগের থেকে পটুস্লিম ফিগারের, নেই ভুঁড়ি নয় মটু!পুলিশ এখন আগের চেয়ে কড়াতাই খবরদার লিখিস না যেন ছড়া!যাসনে কাছে, যাসনে কাছে বোকাখেপলে পরে মারতে পারে টোকা!ওদের হাতেই মরা কিংবা বাঁচাদূরত্ব তাই বজায় রাখিস বাছা!খুব প্রয়োজন ডিস্ট্যান্সটা রাখাবুদ্ধি দিলেন গোবর্ধনের কাকা!পুলিশ এখন নয় রে এত্তো‘টুকু’!বুঝলি কিছু? বুঝলি খোকা-খুকু?পুলিশ হচ্ছে একটিমাত্র ‘জাতি’—সবার গায়েই মারতে পারে লাথি!নেই পুলিশের চক্ষু এবং কানফ্রাংকেনস্টাইন হচ্ছে দৃশ্যমান!রাষ্ট্রযন্ত্র ভাঙবে সে খানখান?হইতে পুলিশ সাবধান! সাবধান!!২বলব কী আর ভাই—সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই...!