সবার চেয়ে দামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই হাজার মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই পোশাক। এর মাঝে আছে দুটি লাল রঙের দুষ্প্রাপ্য হীরা। বলা হয়, এমন হীরার পাওয়া যায় ৫০ বছরে একটির মতো। দুই ক্যারেটের এই হীরা দুটির দামই তো আকাশছোঁয়া। একেকটির দাম প্রায় চার দশমিক ৮৯ মিলিয়ন পাউন্ড। এই দুটি বাদেও আছে আরও দুটি সাদা হীরা। আর বাকি হীরা বসানো হয়েছে প্লাটিনামের নকশার মাঝে। তাই পোশাকের নির্মাতা ব্রিটিশ ডিজাইনার ডেবি উইংহ্যাম এর দাম হেঁকেছেন ১১ দশমিক সাত মিলিয়ন পাউন্ড ( এক কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা)। ২০ মার্চ এই পোশাক ছাড়া হয়েছে দুবাইয়ের বাজারে। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান