সবার চেয়ে ছোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমরের বেল্টের বকলেসটা মোটামুটি তার মুখের সমান! তবু জিন্স প্যান্ট, হ্যাট আর মুষ্টিবদ্ধ হাত—সব মিলিয়ে পুরোদস্তুর কাউবয় রয়েস গিল। ছয় বছর বয়সী অস্ট্রেলিয়ান এই শিশুটিকে ধরা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কাউবয় হিসেবে। এই বয়সেই ঘোড়া চালনায় পারদর্শী সে! রয়েসের বাবা একজন র‌্যাঞ্চার, নাম তাঁর রায়ান গিল। রায়ান বলেন, ‘ঘোরদৌড় রয়েসের রক্তে মিশে আছে। ও একজন কাউবয় হতে চায় এবং এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ ডেইলি মেইল