সবার চেয়ে দামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁয়ের ছবিটা দেখে কী মনে হচ্ছে? দুর্দান্ত একটা গাড়ি, তাই তো? এবার গাড়িটির গতিবেগও জেনে নিন। ঘণ্টায় মাত্র ১০ মাইল! ওঃমা, চুপসে গেলেন দেখছি! বাঁয়ের ঝকমকে গাড়ির গুমর ফাঁক করে দেবে ওপরের ছবিটি। আদতে গাড়িটি একটি বাইসাইকেল! অদ্ভুত এই আবিষ্কারটি যার মস্তিষ্কপ্রসূত, তিনি অস্ট্রিয়ান শিল্পী হ্যানস ল্যানজেডার। গাড়ির মতো দেখতে এই বাইসাইকেলটিকে চাইলে সংক্ষেপে ‘গাইসাইকেল’ও বলতে পারেন! দামটাও জেনে নিন, ১২ লক্ষ ডলার!—ডেইলি মেইল