সবার জন্য দরজা খোলা

বিঝু, বৈসুক, সাংগ্রাই, বিষু, বিহু পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উত্সব। নামগুলো আদিবাসীদের সম্প্রদায় ভেদে ভিন্ন। তবে উত্সবের মূল সুর ও পালনের রীতি একই।
বাংলা বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন উত্সবটি পালন করা হয়। এই দিনগুলোতে আদিবাসীদের মধ্যে নিমন্ত্রণের কোনো রেওয়াজ নেই। কারণ সবাই সবার অতিথি।
উত্সবের দিনগুলোতে ধনী-গরিব সবাই সমান। সবার জন্য সবার দরজা খোলা।
এটাই আদিবাসীদের বর্ণিল সামাজিক উত্সব। উত্সবে স্বাগতম জানাই সব বাঙালি বন্ধুকেও।
উত্সবকে ঘিরে আদিবাসীদের প্রতিটি ঘরে আসে আনন্দের জোয়ার। কারণ সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকে সবাই। বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী আদিবাসী খেলাধুলা—যা চলবে উত্সবের শেষ দিন পর্যন্ত। সাংস্কৃতিক কর্মীরা নতুন নাচ, গান, নাটক পরিবেশনের তালিম শুরু করেছেন। বিভিন্ন সংগঠন ম্যাগাজিন প্রকাশে ব্যস্ত হয়ে পড়েছে।
রাঙামাটি বন্ধুসভা