সবার জন্য ‘ঘ’ ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, সে তা অর্জন করতে পারে।’ কথাটি বলছিলেন ‘ঘ’ ইউনিটের বিজ্ঞানে প্রথম রেজওয়ানুর রহমান। তাহলে কি রেজওয়ান আগে থেকেই ভাবতেন এবং বিশ্বাস করতেন তিনি ‘ঘ’ ইউনিটের বিজ্ঞানে প্রথম হতে পারবেন? ‘হ্যাঁ, আমি বিশ্বাস করতাম, ফলাফলে শীর্ষ স্থানগুলোর একটায় থাকব। আর আমি জানি, লক্ষ্য স্থির করে তাকে চিনে নিতে হয় এবং সেই মাপে চেষ্টা করলেই ব্যস, আর কিছুই লাগে না।’ এতই সহজ? রেজওয়ান বলছিলেন, ‘হ্যাঁ, সহজ। চীনা একটা প্রবাদ আছে, ”সময়কে সদ্ব্যবহার না করলে অপব্যবহার হয়।” এটা মনে রেখে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারই সব সফলতার মূল ভিত্তি। এই তো বিজ্ঞানে প্রথম রেজওয়ানের চিন্তাভাবনা। বাণিজ্য ও মানবিকে প্রথম হওয়া বাকি দুজনের কী মনে হয়? মানবিকে প্রথম আসাদুজ্জামান বলছিলেন, ‘প্রথম হওয়ার ইচ্ছা ছিল না আমার। শুধু জানতাম, অনেক ভালো বিষয়ে পড়তে হলে অনেক ভালো রেজাল্ট করতে হয়। আর সেই চিন্তা থেকেই পড়াশোনা করতে করতে হঠা ৎ দেখি প্রথম।’ তাহলে আসাদের ভালো বিষয়ে পড়ে কী হওয়ার ইচ্ছা? আসাদ বলছিলেন, ‘আমি বড় একজন প্রশাসক হতে চাই। কারণ, আমি জানি, বাংলাদেশের এই জায়গাটায় আরও স ৎ মানুষ প্রয়োজন।’ বাণিজ্য বিভাগে প্রথম সেলিম রেজার ক্ষেত্রে প্রথম হওয়াটা বরাবরই ছিল। তাঁর কথায়, ‘আমি সব সময় প্রথম হওয়ার জন্য জেদ করতাম। আমার চিন্তা ছিল, হয় আমি প্রথম হব, না হয় অন্য কিছু হব না। আর আমার শক্ত ইচ্ছা ছিল ইংরেজিতে পড়ব, সেটাও আমাকে প্রথম হতে সাহায্য করেছে।’এঁরা যে প্রথম হয়ে উচিত কাজটিই করেছেন, তা সহজেই বোঝা যাচ্ছে। তাহলে এবার যাঁরা তাঁদের মতোই যুদ্ধে নেমে পড়েছেন, তাঁদের কীভাবে জিততে হবে?সেলিম রেজা বলছিলেন, ‘লক্ষ্যটা আগে ঠিক করতে হবে। আর এখন প্রায় শেষ মুহূর্ত, এই মুহূর্তে তাত্ত্বিক কিছু না পড়ে এমসিকিউ ধরনের প্রশ্ন বেশি পড়তে হবে। আমি মনে করি, চান্স পাওয়া খুবই সহজ, শুধু প্রস্তুতিটার ক্ষেত্রে থাকতে হবে অনেক সতর্ক।’ সেলিম আরও যোগ করছিলেন, ‘সবচেয়ে বড় কথা হলো স্বপ্নটা থাকতে হবে। আর পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব দিতে হবে।’এবার রেজওয়ান বললেন, ‘আমার মৌলিক পরামর্শ হলো, মহাভারতের অর্জুন যেমন লক্ষ্য স্থির করতে পেরেছিল, তেমনি সবাই প্রথমে লক্ষ্য স্থির করবে যে সে কোন বিষয়ে পড়বে, কেমন ফলাফল করবে। লক্ষ্য স্থিরটা হয়ে গেলে রুটিন ফলো করে, সময়কে ভাগ করে, সমান গুরুত্বের সঙ্গে পড়তে হবে। যেহেতু ইংরেজিটাই বেশি পার্থক্য গড়ে দেয় আর সাধারণ জ্ঞান বেশি নম্বর পেতে সহযোগিতা করে, তাই এসবে বেশি গুরুত্ব দিলেও বাংলাকে একটুও অবহেলা করা যাবে না।’ আসাদ বলছিলেন, ‘যে ইউনিটে পরীক্ষা দেবে, সে ইউনিটের বিগত ভর্তি পরীক্ষাগুলোর প্রশ্ন বেশি বেশি সমাধান করে প্রশ্নের ওপর স্বচ্ছ ধারণা নিতে হবে। বিভিন্ন বিষয়ে কিছু প্রশ্ন নির্ধারিত বিষয়ের ওপর বারবার হয়। সেসব বিষয় চূড়ান্তভাবে আয়ত্তে আনতে হবে। আর ”ঘ” ইউনিটের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতার ব্যাপার আছে। এই ইউনিটে মানবিকে মাত্র ৬০টি আসন আর বাণিজ্যে ২৫০টি। শুধু বিজ্ঞানে সবচেয়ে বেশি ৮০০টি আসন। তবে এই হিসাবেরও কম-বেশি হয়। সুতরাং পয়েন্ট বেশি থাকলে আর পরিকল্পিত পড়াশোনা করলেই কেবল এই ইউনিটে সুযোগ পাওয়া সম্ভব।’সেলিম বলছিলেন, ‘চর্চাটা বেশি করতে হবে। পরীক্ষার হলে টেনশন করা যাবে না।’রেজওয়ানও একই সুরে বললেন, ‘পরীক্ষার হলের অবস্থাটাও অনেক গুরুত্বপূর্ণ। যার যে বিষয় ভালো জানা, তার উচিত সেটা দিয়েই উত্তর শুরু করা। কোনো হেরফের হলেই কিন্তু উত্তরপত্র বাতিল হতে পারে।’ সেলিম আবার যোগ করলেন, ‘বিশ্বাস, পরিশ্রম, লক্ষ্য আর সাহস—সবগুলোর সমন্বয়ই পারে কাউকে উত্তীর্ণ করতে।’‘সাফল্যের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই লোনা পানিতেই সাফল্যের অঙ্কুরিত বীজটি চারায় রূপ নেয়’—আসাদ, কৌশিক আর সেলিম যেন একবারে একমত।