সবুজ চোখের খোঁজে ২৯ ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের পর্যটকেরা ছবি তুলতে ঘিরে ধরলেন তুলিকে
হংকংয়ের পর্যটকেরা ছবি তুলতে ঘিরে ধরলেন তুলিকে

একটা নয়, দুটো নয়, গুনে গুনে ২৯ ক্যামেরা! সবগুলোই একযোগে তাক করা তুলির দিকে।
রাজশাহীর পুঠিয়ার কোনো সাধারণ মেয়ে নয়; তুলি যেন কোনো বড় তারকা। ঘটনা গত ২৮ ডিসেম্বরের। সময় সকাল ১০টা, পুঠিয়ার রাজবাড়িতে তুলিকে ঘিরে হংকং থেকে আসা একদল পর্যটেকর ভিড়। একে একে সবাই মেয়েটির সঙ্গে ছবি তুলতে লাগলেন।
মার্কিন ফটোগ্রাফিবিষয়ক ম্যাগাজিন বোরডপান্ডা ডট কম–এ সেরা পোট্রে৴ট ফটোগ্রাফারের ফিচারে তুলির ছবি প্রকাশের খবর ছাপা হয় প্রথম আলোর ছুটির দিনের পাতায়। এর পরপরই এই পর্যটকেরা রাজশাহীর পুঠিয়ায় আসেন তুলিকে দেখতে। তাঁদের নিয়ে আসেন বেঙ্গল টুরের ব্যবস্থাপক মেহেদী হাসান। পর্যটকদের এই দলে ছিলেন ১৮ জন নারী। সবাই তুলির সঙ্গে ছবি তোলেন। দলের নেতৃত্বে ছিলেন হু ওয়াং কাম। রাজবাড়ির তত্ত্বাবধায়ক মাহাবুবুর রহমান পর্যটকদের সঙ্গে তুলির সাক্ষাতের ব্যবস্থা করেন। হংকংয়ের পর আরও ১১ জাপানি নাগরিক তুলির সঙ্গে দেখা করতে আসেন। তাঁরাও তুলির ছবি তোলেন।
গত ২৫ অক্টোবরের প্রথম আলোর ছুটির দিনের পাতায় ‘সবুজ চোখের সেই মেয়েটি’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়। পরের সপ্তাহে তুলিকে নিয়ে একটি ফলোআপ প্রতিবেদন ছাপা হয়।
২০১২ সালে বাংলাদেশে বেড়াতে এসে অস্ট্রেলীয় আলোকচিত্রী ডেভিড লাজার তুলির ছবি তুলেছিলেন। এরপর তার ছবি অস্ট্রেলিয়ার ফটোরিভিউ ম্যাগাজিনসহ বিশ্বের নামকরা বেশ কিছু সাময়িকীতে প্রকাশিত হয়।