সবুজবাগ শিক্ষা কমপ্লেক্সের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম পটিয়া কালারপোল সবুজবাগ শিক্ষা কমপ্লেক্সের বার্ষিক পুরস্কার বিতরণ, চড়ুইভাতি সম্প্রতি অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পপতি মো. সাখাওয়াত হোসাইন। প্রধান অতিথি ছিলেন মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক। এতে বক্তব্য দেন সমাজকর্মী জেসমিন সুলতানা, ব্যাংকার নুরুল আবছার, নুরুল আবছার সিদ্দিকী, এস এম ছালেহ, মো. ইউছুফ চৌধুরী, শিল্পী সঞ্জিত আচার্য, কান্তা নন্দী প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে র্যাফল ড্র ও সনাক (টিআইবি) পটিয়া ইয়েস সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক মানুষ জাগো পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।