সবুজের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকেই মাটিতে গর্ত করা ছিল ঢাকার গুলশান-২-এর ন্যানদোসের বাগানে। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বললেন, ‘এভাবে গর্ত করলে গাছ বেশি দিন বাঁচবে না। আমি গ্রামের ছেলে। আমি জানি, গাছ কীভাবে লাগাতে হয়। ছোটবেলায় গরু তাড়িয়ে তাড়িয়ে আমি বড় হয়েছি। তাই আমার গলার আওয়াজ এত চড়া।’ বেশ একটা হাসির রোল পড়ে গেল। একটু পর রাষ্ট্রদূতের বাসা থেকে শাবল এল। নিজের হাতে গর্ত ঠিকঠাক করে রোপণ করলেন গাছের চারা। আর এসব হচ্ছিল ন্যানদোস আয়োজিত ‘হিল দ্য ওয়ার্ল্ড’ প্রচারণার অংশ হিসেবে।এই প্রচারণার এক মাস পূর্তিতে ৫ জুলাই ড্যান ড্ব্লিউ মজীনা ন্যানদোসের গুলশান-২ নম্বর শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সমাজে প্রতিটি জায়গা থেকেই পরিবেশের জন্য কিছু না কিছু কাজ করে যেতে হবে। তাঁর সঙ্গে একমত পোষণ করেন ন্যানদোস বাংলাদেশের ফ্রাঞ্চাইজি এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান গাজিউল হক।