সবুজের মাঝে দিনযাপন
সবুজ ঘাসের ওপর চেয়ারে বসে চা খাচ্ছেন, সামনের গাছের পাতার ফাঁক থেকে ভেংচি দিয়ে উঠল বাঁদর। চা-পর্ব শেষে হয়তো গিয়ে বসলেন ফোয়ারার পাশে। সেখানে একটু সময় কাটিয়ে না-হয় বিশ্রাম নিতেই চললেন ঘরে। বাঁশের খাটে গা এলিয়ে শান্তির ঘুম।গাছপালার আড়ালে ছায়াঘেরা এই জায়গা হলো মৌলভীবাজারের শমশেরনগরের সুইস ভ্যালি রিসোর্ট। এখানে থাকার জন্য আছে বেশ কয়েকটি কুঁড়ে। শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থাও আছে। খাবারের ব্যবস্থাও আছে। খাবারঘরটি বেশ মজার, শিকড় আর কাঠের তৈরি আসবাব। এর চারপাশে ঘেরা হয়েছে নানা গাছের শিকড় ও ডালপালা ব্যবহার করে। পুরো রিসোর্টেই আসবাব তৈরি করা হয়েছে বাঁশ, কাঠ, শন দিয়ে। ফলে বেশ ঠান্ডা একটা আমেজ থাকে এখানে। এই রিসোর্ট থেকে ঘুরে দেখতে পারেন শমশেরনগরের নানা জায়গা। এই জায়গাটার পাশেই পাহাড়, চা-বাগান, কৃষি খামারের মাঝে আছে ব্রিটিশ আমলে স্থাপিত এক বিমানবন্দর, নাম দিলজান্দ বিমানবন্দর। কয়েকটি প্রাকৃতিক হ্রদও আছে। শমশেরনগর চা-বাগানের কাছেই একটা গলফ মাঠ। এই রিসোর্টের আশপাশেই লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ ও স্মৃতি কমপ্লেক্স, মাধবপুর লেক, মণিপুরি তাঁতবস্ত্র এলাকা।যেভাবে যাবেনঢাকা, চট্টগ্রামসহ দেশের যেকোনো স্থান থেকে ট্রেনে বা সড়কপথে সরাসরি শমশেরনগর আসা যায়। ঢাকা থেকে আন্তনগর উপবন ট্রেনে সরাসরি শমশেরনগর রেলওয়ে স্টেশনে নামা যাবে। এ ছাড়া আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সাত কিলোমিটার দূরের ভানুগাছ রেলওয়ে স্টেশনে নেমেও আসতে পারেন শমশেরনগর। আন্তনগর পারাবত ট্রেনে শ্রীমঙ্গল অথবা কুলাউড়া স্টেশনে নেমেও আসা যাবে। রিসোর্টের ফোন: ০১৭১১ ৭০৭৩৩৭, ই-মেইল [email protected]