সবুজের মেলায় স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব পরিবেশ দিবস। ঢাকার শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ ভরে উঠেছে সবুজে। কেননা, এখানে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৩। তাই চাইলে এ মেলা থেকে পছন্দের গাছ কিনে আপনিও ইট-কাঠের এই নগরে নিজের একচিলতে বারান্দা বা ছাদে তৈরি করতে পারেন শখের বাগান। ‘গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করব সুখের পরিবেশ’—এই স্লোগানে এবারের বৃক্ষমেলার সঙ্গে একত্রে শুরু হচ্ছে পরিবেশ মেলা ২০১৩। প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ফরেস্ট রেঞ্জার মো. মনিরুজ্জামান বলেন, এবারের বৃক্ষমেলায় মোট ১১০টি স্টল থাকছে, যেখানে নানা ধরনের ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ পাওয়া যাবে। আছে গাছের পরিচর্যার নানা জিনিসপত্রের স্টল। আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা। সবাই বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।