প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক সেই মাপের একজন লেখক, যাঁকে তরুণদের আদর্শ বলতে দ্বিধা থাকে না। পঁচাত্তর পেরিয়েও সমসাময়িক বাংলা সাহিত্যে তিনি তরুণদের সামনে উজ্জ্বল উদাহরণ। ‘ছুটির দিনে’র ৫৮৬তম সংখ্যায় এই কীর্তিমান লেখককে প্রচ্ছদ রচনায় তুলে এনেছেন তরুণ কবি পিয়াস মজিদ। রচনাটি পড়ে মুগ্ধতায় আপ্লুত হয়েছি। পিয়াস অত্যন্ত যত্ন নিয়ে সৈয়দ হকের পুরো জীবনের সৃজনশীল কাঠামো, বেড়ে ওঠা ও উত্থান, ঘাত-প্রতিঘাতের গল্প বলেছেন স্নিগ্ধ শব্দ ও বাক্যের কারুকাজ মিশিয়ে। তবে একটি কথা, সৈয়দ হকের বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন পেশায় ডাক্তার ছিলেন, ডক্টর নন। যা-ই হোক, স্বল্প পরিসরে দেয়ালে সাঁটা ফ্রেমে যেন গেঁথে দিয়েছেন তাঁর জীবনের চিত্রনাট্য, কবির অনুপম কলমে। এমন চমর্যাকার একটি রচনা উপস্থাপনের জন্য ‘ছুটির দিনে’কে ধন্যবাদ। পিয়াস মজিদকে অকৃত্রিম শুভেচ্ছা।মাসউদ আহমাদ, ঢাকা।[email protected]