সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক কর্মসূচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনোয়ারায় পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার বেলা ১১টায় আনোয়ারা কলেজ মিলনায়তনে কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপর দিকে একই দিন বিকেল তিনটায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পরৈকোড়া গ্রামে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সকালে কলেজ মিলনায়তনে ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ রিদুয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মীর কাসিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি। অালোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. আবছার। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
বিকেলে পরৈকোড়া গ্রামে আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী। বক্তব্য দেন মিজানুর রহমান, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আরিফ, কায়সার হামিদ, আবদুল্লাহ আল মামুন, মো. আজাদ ও মোহাম্মদ ফারুক প্রমুখ।