প্রথম আলো: উত্তর জেলা যুবদলের কমিটি নিয়ে উত্তেজনা আছে। পাল্টা কমিটি হওয়ার কারণে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনার অভিমত কী? গিয়াসউদ্দিন কাদের চৌধুরী: উত্তর জেলা যুবদলের কমিটি তো ঘোষণা করা হয়নি। কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে। আমাদের সুপারিশ ছাড়াই এদের নাম ঘোষণা করা হয়, যাঁদের মধ্যে দুজন নিয়ে কোনো বিতর্ক নেই। উত্তর জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার অধীন প্রত্যেক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে আমরা একটা বৈঠক করি। ওই বৈঠকে উত্তর জেলা যুবদলের একটি কমিটি করা হয়।প্রথম আলো: এই কমিটি কি কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে? গিয়াসউদ্দিন কাদের চৌধুরী: হ্যাঁ, পাঠিয়েছি। যারা ক্লিন হার্ট অপারেশন, এক-এগার থেকে এ পর্যন্ত রাজপথে আছেন, তাঁদের নিয়ে আমরা কমিটি করেছি। ত্যাগী কোনো নেতা বাদ পড়েনি। আমাদের দৃঢ় বিশ্বাস, কেন্দ্র ত্যাগী নেতা-কর্মীদের অবজ্ঞা করবে না। প্রথম আলো : সাতজনের মধ্যে পাঁচজনকে নিয়ে আপনাদের আপত্তি। তাই না?গিয়াসউদ্দিন কাদের চৌধুরী : সবাই না। সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে বিতর্ক আছে। প্রথম আলো : কেন? গিয়াসউদ্দিন কাদের চৌধুরী : কারণ সভাপতি হচ্ছে আসলাম চৌধুরীর (উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক) এলাকার ছেলে। এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা শূন্যের কোটায়।