সভ্যতা গড়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সভ্যতা নতুন করে তৈরি করার কাজ করতে হবে ইউরোপা ইউনিভার্সালিস গেমের খেলোয়াড়কে। মানবসভ্যতাকে নতুন করে নির্মাণ করতে হবে গেমারকে। যাতে নতুন জাতিসত্তা তৈরি করা যায়।১৭৫৩ থেকে ১৭৯২ সালের কোনো একটি বছরকে ধরে গেম শুরু করতে হবে। আর সময়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা যাবে জাতিকে। যাদের জীবনধারণ থেকে শুরু করে রণকৌশল, কূটনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সবকিছুকে নতুন করে নির্মাণ করতে হবে গেমারকে।অন্য গেমসের মতো গেমসে নিজস্ব সেনাবাহিনী তৈরি করা যাবে এবং তাদের সহায়তায় যুদ্ধের মাধ্যমে অপর রাজ্যকে খুব সহজে দখল করে নিতে হবে। তবে যুদ্ধ দীর্ঘসময় ধরে চালাতে চাইলে গেমারকে শুরুতেই প্রচুর সম্পদ ব্যয় করে আদর্শ, শক্তিশালী ও নির্ভরযোগ্য সেনাবাহিনী গঠন করতে হবে। স্থলপথ ও নৌপথ উভয় স্থানে আলাদা আলাদা বাহিনী নিয়ে যুদ্ধ করা যাবে। কেউ চাইলে অবশ্য দুই ধরনের বাহিনী নিয়েও খেলতে পারবেন। তবে এর জন্য সম্পদ খরচ হবে অনেক বেশি। তবে যুদ্ধ ছাড়াও বিপক্ষ রাষ্ট্রকে নিজের অধীনে আনার বিভিন্ন উপায় আছে। ব্যবসায়িক বা পারিবারিক যেকোনো ধরনের সম্পর্ক তৈরি করে গেমার বিপক্ষ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর গেমসটির ইন্টারফেস খুবই সহজ এবং কার্যকর করে তৈরি করা হয়েছে। কারণ, গেমস চলাকালীন কখন-কোথায় কী ঘটছে, তা সুন্দরভাবেই গেমার দেখতে আর বুঝতে পারবে, আর সেই অনুসারে খেলা এগিয়ে নিয়ে যেতে পারবে। ফলে উন্নত গ্রাফিকস আর শব্দশৈলী নির্মিত গেমসটি নিয়ে বসে যান কম্পিউটারের সামনে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপিপ্রসেসর: ১২০০ মেগাহার্টজ পেন্টিয়াম ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র‌্যাম: ১২৮ মেগাবাইট ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ১০০০ মেগাবাইট খালি জায়গা