সভ্যতার ভালো লাগে বন্ধুর বাসা, বাবার পাহাড় নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী গান শোনা হয়?সভ্যতা: সব ধরনের গানই শুনি। মেটালিক, রক, ওয়েস্টার্ন, জাজ আর ফিউশনের সঙ্গে ষাট-সত্তরের দশকের রক গানগুলোও শোনা হয়।বাবা: উচ্চাঙ্গসংগীত আর রবীন্দ্রসংগীত বেশি টানে। মনে হয়, এ গানগুলো আমার প্রাণের কথাগুলো বলছে।পছন্দের খাবার কী?সভ্যতা: ভাত ছাড়া দুনিয়ার বাকি সব খাবারই ভালো লাগে। শুধু ভাতটাই খেতে ভালো লাগে না।বাবা: সবজি আমার বেশ পছন্দের। যেকোনো ধরনের সবজির প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে। আর দার্জিলিংয়ের চা খেতে পছন্দ করি।প্রিয় মানুষ...সভ্যতা: আমি নিজেই আমার প্রিয় মানুষ। আমি আমার জন্যই বেঁচে আছি, আবার আমি আমার জন্যই কাজ করি। এ কারণে আমিই আমার প্রিয়।বাবা: সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আমার প্রিয় মানুষ। আট মাস হলো তিনি গত হয়েছেন। তাঁর লেখনী আমাকে এখনো অনুপ্রেরণা দেয়।সব সময়ের সঙ্গী...সভ্যতা: কণ্ঠস্বরটা আমার সব সময়ের সঙ্গী। মাঝেমধ্যে মনে হয়, এটা না থাকলে চলতাম কীভাবে?বাবা: শিশুরাই আমার সব সময়ের সঙ্গী। বাসায়, স্কুলে, সবখানে আমি এদের সঙ্গেই বেশি সময় কাটাই। অপছন্দের কাজ কোনটি?সভ্যতা: বেশি খেতে ভালো লাগে না। মনে হয়, খাওয়ার পেছনে শুধু শুধু সময় অপচয় হচ্ছে।বাবা: ঝগড়া করতে মন চায় না। কাউকে ঝগড়া করতে দেখলে আমার বড্ড হাসি পায়, মনে হয় একজন মানুষ শুধু পাগলের প্রলাপ বকছে।যা করতে ভালো লাগে...সভ্যতা: গান লিখতে ও গাইতে অর্থাৎ গান নিয়ে পড়াশোনা অথবা গানের সুর করা সবকিছুই ভালো লাগে। গান নিয়ে যেকোনো কাজই আমাকে বেশ টানে।বাবা: গানের সুর করা, শেখানো আর গান শুনতে ভালো লাগে। মনে হয় গানই যেন প্রাণ। যেমন পোশাক পরা হয়...সভ্যতা: পরতে আরাম লাগবে আবার দেখতেও ভালো লাগবে, এমন ক্যাজুয়াল পোশাকই বেশি পরা হয়। তবে গলাবন্ধ ফরমাল পোশাক আমার একদম পছন্দ নয়।বাবা: রঙিন ধরনের পোশাক বেশি পরা হয়। কোট-স্যুট ছাড়া বাকি অন্য ধরনের পোশাক পরতে ভালো লাগে। বিরক্তিকর সময়ে যা করি...সভ্যতা: বিরক্তির সময়ে বেশি করে খাই। খেলে আমার মন ভালো হয়ে যায়।বাবা: এমন মুহূর্তে আমার রবীন্দ্রসংগীত শোনা হয়। এমন সংগীত শুনলে বিরক্তি উধাও হয়ে মন একবারে ফুরফুরে হয়ে যায়।বেড়ানোর পছন্দের জায়গা...সভ্যতা: বেড়ানোর জায়গাগুলোর মধ্যে বন্ধুদের বাসা সবচেয়ে ভালো লাগে। সময় পেলেই বন্ধুদের বাসায় বেড়াতে যাই।বাবা: প্রকৃতি আমার বেশ ভালো লাগে। পাহাড়-নদী-সমুদ্র এ রকম যেকোনো বেড়ানোর জায়গাতেই আমি বারবার যেতে চাই। প্রিয় বই কোনটি...সভ্যতা: হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প। বইটি এত বেশি মানবিক ও আবেগে লেখা যে এ বইটি পড়ে যে কেউ মুক্তিযুদ্ধ না দেখেও সহজেই অনুভব করতে পারবে।বাবা: তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের কবি প্রিয় বইগুলোর অন্যতম। বইটির অদ্ভুত জাদুকরি ক্ষমতা আমাকে এখনো ডাকে।সামাজিক যোগাযোগমাধ্যমে কেমন লাগে?সভ্যতা: এগুলো ছাড়া এখন চলাই অসম্ভব। ফোনে যত কথা বলি তার চেয়ে বেশি সময় দিই ফেসবুক আর ইউটিউবে। বাবা: সামাজিক যোগাযোগমাধ্যম যদিও হাল আমলের; কিন্তু আমি নিজেকে এর সঙ্গে মানিয়ে নিয়েছি। এসবের মাধ্যমে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, এটাই বা কম কী? জিয়াউর রহমান চৌধুরী