সমকালীন বিশ্ব চলচ্চিত্র অধিবেশন কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে সমকালীন বিশ্ব চলচ্চিত্র অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল ২৯ নভেম্বর। অধিবেশনে বিভিন্ন দেশের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২৯ নভেম্বর বিকেল পাঁচটায় বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ও সন্ধ্যা সাতটায় কানাডার দীপা মেহেতা পরিচালিত মিডনাইটস চিলড্রেন প্রদর্শিত হবে। পরদিন শনিবার বেলা ১১টায় দ্য ব্লিং রিং, দি ইম্পসিবল, বিকেল পাঁচটায় দ্য গুড রোড এবং সন্ধ্যা সাতটায় গয়নার বাক্স প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।