সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কয়েকটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্প্রতি সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম এক মতবিনিময় সভায় মিলিত হয়। বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।সভায় প্রধান অতিথি মোহাম্মদ আজিজ উদ্দিন সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পাঠদান ও পাঠ্যসূচি সৃজনশীল না করলে শিক্ষা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব নয়।সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের অবৈতনিক প্রধান নির্বাহী আবুল মোমেন উপস্থিত শিক্ষকদের সম্মতিতে একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটিতে বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও বুদ্ধিজীবী এবং শিক্ষা নিয়ে যাঁরা চিন্তা করছেন, তাঁদের কাজ করার আহ্বান জানান।সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরী খানম, হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ মিয়া, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ইতি কনা চৌধুরী, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. হারুনুর রশীদ কুতুবী, চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক অঞ্চল চৌধুরী, সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, সহজপাঠ ফুলকির উপাধ্যক্ষ সৈয়দা সাজেদা বেগম, জে এম সেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।