সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের শিক্ষাকর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের শিক্ষাকর্মী সম্মেলনে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন
সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের শিক্ষাকর্মী সম্মেলনে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন

সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের আয়োজনে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী কেন্দ্রীয় শিক্ষাকর্মী সম্মেলন এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ এপ্রিল সকাল ১০টায় দুই দিনের এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ফুলকির ট্রাস্টি শামসুল হোসাইন। ফুলকির নির্বাহী সচিব রাশেদ হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন, লেখিকা ফেরদৌস আরা আলীম, সমাজসেবী সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন ফুলকির সমন্বিত কার্যক্রমের চারটি কর্ম এলাকার জেলা সমন্বয়কারী সোমা বড়ুয়া, তরিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন ও ফজলুর রহমান। আলোচনা পর্বে বক্তারা বলেন, সত্যিকারের মানুষ তৈরির জন্য শিক্ষার সঙ্গে সংস্কৃতিকে যুক্ত করতে হবে।
দুই দিনের এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষাকর্মীরা গল্পসল্প, উচ্চারণ ও আবৃত্তি, চারুকলা, মনীষীকথা, কীর্তিকথা, সংগীত, অধিকার ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ নেন। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহসহ চার জেলার মোট ৮০ জন শিক্ষাকর্মী ও সংগঠক এ কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন এবং রোটারি ক্লাব অব চিটাগাং মিডসিটি। বিজ্ঞপ্তি।