সমপ্রযুগ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির সমপ্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি ধর্মপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম, এস এম শামসুদ্দীন, এম সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক এম এম আকাশ। বিজ্ঞপ্তি।