সমপ্রযুগের মেধাবৃত্তির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার সমপ্রযুগ পাঠাগারের উদ্যোগে আয়োজিত প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ১৫ জন ট্যালেন্টপুল মেধাতালিকায় ও ২০ জন শিক্ষার্থী সাধারণ মেধাতালিকায় বৃত্তির জন্য নির্বাচিত হয়। এতে প্রথমস্থান অধিকার করে ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অথৈ ধর। ভক্তপুর আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী সৈয়দ ইফাত হাবিবা দ্বিতীয় স্থান ও ধর্মপুর সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাইন মাহির তৃতীয় স্থান অধিকার করে। বিজ্ঞপ্তি।