সমবায় ট্রেডিং করপোরেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার বিপণন ও পরিবহনব্যবস্থার উন্নয়নে মাঝিরঘাটে সার ব্যবসায়ীদের নতুন সংগঠন সমবায় ট্রেডিং করপোরেশন লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি এয়াকুব আলী। সংগঠনের চেয়ারম্যান ইউসুফ খান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাস, বাংলাদেশ ফার্টিলাইজার ডিলার অ্যাসোসিয়েশন জেলা ইউনিটের সভাপতি নাসির উদ্দিন, সহসভাপতি হাকিম আলী, আবুল কালাম, জামাল উদ্দিন, মো. মুছা বাবলু, মহাদেব সাহা, আকতার হোসেন ও আকরাম হায়দার বক্তব্য দেন। চট্টগ্রামের সার ব্যবসায়ীদের জন্য আমদানি, বিপণন ও পরিবহনের ক্ষেত্রে এনসিসি ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।