চারকোনা আকারের একটি বাক্স। দেখতে সাধারণই। কিন্তু চুলা, খুনি্ত, কড়াইয়ের কাজ কিছুটা হলেও করে দেয় এটি। চাইলেই খাবার রান্না ও ঝলসানোর মতো কাজগুলো এতে করে ফেলা যায়। মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন এখন অনেক বাসাতেই ব্যবহার করা হয়। দুটোর কাজ করার পদ্ধতি ও ব্যবহার ভিন্ন হলেও সময় ও ঝামেলা বঁাচিয়ে দেয় অনেকাংশেই।শহরের ব্যস্ততা ও সময় বঁাচানোর জন্য অনেক বাড়িতেই বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন সে রকমই দুটো যন্ত্র। মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা হয় খাবার রান্না ও গরম করার জন্য। অন্যদিকে ইলেকট্রিক ওভেনের কার্যকারিতার দেখা মেলে কেক, প্যাটিস, পিৎজা ও রুটির মতো বেকারি জাতীয় খাবার তৈরিতে। রান্নাবিদ রাহিমা সুলতানা বলেন, Èইলেকট্রিক ওভেনে যেকোনো খাবার সময় নিয়ে ধীরে ধীরে বেক&ড করা হয়। এটিতে যেকোনো খাবার বেক&ড করার সময় খাবারের আকৃতি ও রং পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম ও রান্না করার কাজটি করা যায় অনেক দ্রুত।' মাইক্রোওয়েভ ওভেনে বেক&ড করার আগে পঁাচ মিনিট গরম (প্রিহিট) করে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে ভাত, ডাল, মাংস ও ডিম পোচ অনেক কিছুই করা যায়। তবে ডিম পোচ করার সময় টুথপিক দিয়ে কুসুমটা ফুটো করে দিতে হবে। একইভাবে আলু, বেগুনের মতো খোসাসহ যেকোনো কিছু সদ্ধে করতে চাইলে ফুটো করে দিতে হবে। না হলে ওভেনের ভেতরেই বিস্ফোরিত হতে পারে। তবে এটিতে খাবার ভাজা-পোড়ার কাজটি করা যাবে না। এতে চিনামাটি ও সিরামিকসের বাটি ব্যবহার করা যাবে। তবে প্লাস্টিক, সোনালি বর্ডার আছে এমন বাটি, স্টেনলিস স্টিল ও চামচ ব্যবহার করা যাবে না। এতে হিতে বিপরীত হয়ে যাবে। অন্যদিকে ইলেকট্রিক ওভেনে রুপালি ধাতুর তৈরি, স্টিল ও ওভেনপ্রুফ তৈজসপত্র ব্যবহার করে খাবার বেক&ড করতে পারবেন। রাহিমা সুলতানা মাইক্রোওয়েভ ওভেনে রান্নার সুবিধা নিয়ে বলেন, Èমাইক্রোওয়েভ ওভেনে তেল কম দিয়ে রান্না করতে পারবেন।' ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন দুটোই পরিষ্কার করার পদ্ধতি একই রকম। ওভেনের সংযোগকারী প্লাগ খুলে নিতে হবে সবচেয়ে প্রথমে। এরপর ভেতরের ট্রে বা টার্নটেবিল বের করে নিন। একটি পাত্রে সাবান গোলানো পানি ও অপর পাত্রে পরিষ্কার পানি নিন। সঙ্গে দুটি পরিষ্কার সুতির কাপড় বা স্পঞ্জ নিতে হবে। এবার সাবান-পানিতে স্পঞ্জ চুবিয়ে অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে ওভেনের ভেতরে চারপাশে ভালো করে মুছে নিন। এরপর পরিষ্কার পানির মধ্যে আরও একটি স্পঞ্জ চুবিয়ে ভালো করে কয়েকবার মুছে নিন। পুরোনো সুতির কাপড় দিয়ে ভেতরটা শুকনা করে মুছে নিতে হবে। ওভেন ট্রে ভেতরে বসিয়ে চালু করলেই হবে।