সময়ের তারকা
দুই বাংলাতেই সমান জনপ্রিয় তাঁর গান। সম্প্রতি শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন। এবারের সময়ের তারকা আপনার লেখা ও গাওয়া প্রথম গান‘এ কেমন আকাশ দেখালে তুমি’। ১৯৭৫ সালে গানটি গেয়েছিলাম। গানটি কোনো অ্যালবামে স্থান পায়নি।প্রথম প্রেমপাশের বাড়ির একটি মেয়ে।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমুঠোফোন, চশমা ও মানিব্যাগ।‘প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই...’, আসলে কাকে চাইএকটি মেয়েকে উদ্দেশ্য করে এ গান লেখা হলেও পরে গানটি সবার হয়ে উঠেছে। এখন মনে হয়, এই গানের মধ্য দিয়ে আসলে আমি আমার গোটা জীবনকেই চেয়েছি।গান নিয়ে প্রিয় উক্তিতোমার আর আমার মাঝের জায়গাটুকু ভরাট করে তোলার উপায় হলো গান।শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে গান লেখার পেছনে অনুপ্রেরণানবীন প্রজন্ম এবং তাঁদের লড়াই। আমার মতো বুড়ো লোকেরা শিখুক এঁদের কাছ থেকে।রেগে গেলেআগে খুব চেঁচামেচি করতাম। এখনো চেঁচামেচি করে ফেলি। তবে আগের চেয়ে কম। কিন্তু এ জন্য পরে আবার খুব আফসোসও হয়।প্রিয় গানের কলিভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না।খারাপ লাগার মুহূর্তযখন দেখি, অকারণে মানুষ আমার সময় নষ্ট করছে এবং আমি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না।এখন যে গানটি মনের মধ্যে গুন গুন করছেহাত পেতে নিয়ে চেটেপুটে খাই, বিসমিল্লাহ্র পাগলা সানাই।বাংলাদেশের যে দিকটি ভালো লাগেসাধারণ মানুষের ঐকান্তিকতা, সারল্য ও ভালোবাসা।নিজের যে দিকটি বদলাতে চাইবাচালতা।জীবনের সেরা পুরস্কারজীবন আমার প্রতি এত সদয় হয়েছে যে আমি ওয়েবসাইটে গান ছাড়ছি। শাহবাগে ওই গান বাজছে, মানুষ উদ্দীপ্ত হচ্ছে—আমার জন্য এটা এক অমূল্য পুরস্কার।সামনে যে কাজ করব ভাবছিআধুনিক বাংলা ভাষায় খেয়াল আঙ্গিক পরিবেশনের চেষ্টা করছি এই ৬৪ বছর বয়সে। সাক্ষাৎকার গ্রহণ: আলতাফ শাহনেওয়াজ