সমর্থক অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের এই মৌসুমে বিয়ে করতে যাচ্ছেন? ভালো কথা, বিয়ের আগে পাত্র বা পাত্রীর কাছ থেকে জেনে নিন তিনি কোন দলের সমর্থক। দেশে যেহেতু ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই বেশি, তাই এই দুই দলের সমর্থকদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরলেন মুহাম্মাদ সোহাগ

পাত্র/পাত্রী আর্জেন্টিনা সমর্থক হলে
১. ভীষণ আবেগপ্রবণ হয় এরা।
২. বাপ-দাদার সম্পত্তি খুব বেশি হয় না, ফলে অহংকারও কম।
৩. ভবিষ্যতেও ধনদৌলতের ব্যাপারে অতটা আগ্রহী হয়ে ওঠে না।
৪. শিল্প সমঝদার। কিছুটা অলস বলে অনেক কিছুই মিস করে বসে।
৫. ভীষণ ধৈর্যশীল, সঙ্গী ব্যর্থ হলেও পাশে থাকে।

পাত্র/পাত্রী ব্রাজিলের সমর্থক হলে
১. আবেগ আছে, তবে সেটা সামলে কাজের কাজটা করতে পারে।
২. পৈতৃকসূত্রে প্রাপ্ত ধনসম্পদ নিয়ে অহংকার আছে।
৩. একাধিকবার সাফল্যের চূড়ায় ওঠার স্পৃহা প্রবল।
৪. নৃত্যশিল্পের সমঝদার, তবে অভিনয়শিল্পে আগ্রহ সবচেয়ে বেশি।
৫. ধৈর্যে কিছুটা ঘাটতি আছে।