সমসাময়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশা কেটে কেটে চলা হলুদ দ্যুতি
পাখির পালকে করে আঁকিবুঁকি।
রং ছড়ায়, প্রথম কৈশোর।

বিকেলে ভোরের শব্দ শুনি
এখন সময় যদি খসে পড়ে
অশরীরী মগ্নতার থেকে কিছু কম।
তবে উড়ে যাক,
ডানা ঝাঁপটানো খেয়ালি পাখির দল।
যারা রূঢ়তার লাল ঠোঁটে এঁকেছিল মোসুমি ঘ্রাণ।

দোপেঁয়াজি বাতাসের থেকে নিয়ে আরও ঝাঁজ
দ্রুততম শব্দে ধ্বনিত হয় সমসাময়িক ধীমান।