সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বব্রহ্মাণ্ডের সমস্যা ছিল এক নক্ষত্রপুঞ্জকে নিয়ে।
‘নক্ষত্রপুঞ্জ, কী হয়েছে তোমার? কেমন কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে তোমাকে...’
‘আর বোলো না! এক সূর্যকে নিয়ে ফ্যাসাদে পড়েছি...’
নক্ষত্রপুঞ্জের সমস্যা ছিল এক সূর্যকে নিয়ে।
‘সূর্য, তোমার শরীরে ওই দাগটা কেন?’
‘আর বোলো না! পৃথিবীটাকে নিয়ে বিপদে আছি...’
সূর্যের সমস্যা ছিল এক পৃথিবীকে নিয়ে।
‘পৃথিবী, হচ্ছেটা কী তোমার ওখানে?’
‘আর বোলো না! একটা লোক...’
পৃথিবীর সমস্যা ছিল এক লোককে নিয়ে।

‘এই যে লোক, কী হয়েছে তোমার?’
‘ঈশ্বর জানে! মনে হয়, একটা জুতো খুব টাইট দিচ্ছে পায়ে...’

একটামাত্র জুতো, অথচ সমস্যা সৃষ্টি করেছে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে।