সমস্যার নাম বুক জ্বালাপোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুক জ্বালাপোড়া করার প্রধান কারণ হলো পাকস্থলীর অম্ল খাদ্যনালি দিয়ে ওপরে উঠে আসতে থাকা৷ বুক জ্বালাপোড়া থেকে বাঁচতে অনেকেই অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধের ওপর নির্ভর করেন৷ কিন্তু দৈনন্দিন কিছু অভ্যাস পাল্টে এ সমস্যা থেকে উত্তরণ অনেকটাই সম্ভব৷
১. রাতের খাবার অবশ্যই শোবার অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে শেষ করবেন৷
২. একবারে অনেক বেশি পরিমাণে নয়, সারা দিনের খাবার অল্প অল্প করে বেশ কয়েক বারে ভাগ করে খান৷ তিন বেলা মূল খাবারের মাঝে খিদে পেলে হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন৷
৩. ওজন কমান৷ ওজনাধিক্য এ সমস্যার একটি প্রধান কারণ৷
৪. যে খাবারগুলো বুক জ্বালাপোড়ার সৃষ্টি করে, তা শনাক্ত করুন ও এড়িয়ে চলুন৷
৫. অতিরিক্ত চা-কফি, কোমল পানীয়, অ্যালকোহল, টক ফল, টমেটো, পেঁয়াজ, চকলেট, পিপারমিন্ট, তেল ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন৷
৬. ধূমপান পরিহার করুন৷ নিকোটিন পাকস্থলীর ও খাদ্যনািলর সংযোগস্থলকে দুর্বল করে দেয়৷ ফলে সহজেই পাকস্থলীর অম্ল খাদ্যনালিতে প্রবেশ করতে পারে৷
৭. খাবার অন্তত দুই ঘণ্টা আগে বা পরে ব্যায়াম করবেন৷ ব্যায়ামের আগে ও মধ্যে পানি পান করুন৷
মেডিসিন বিভাগ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ|