সমাজ বদলের স্বপ্ন ছিল বিপ্লবী মনীন্দ্রলালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমাজ বদলে দেওয়া, ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা ও অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে মানুষকে সুশিক্ষিত করাই ছিল তাঁর লক্ষ্য। এলাকার মানুষের নিরক্ষরতা দূর করতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। গরিব মানুষকে চিকিৎসা দিয়েছেন। সমাজের জন্য কাজ করতে গিয়ে বার বার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু মূল লক্ষ্য থেকে পিছপা হননি তিনি।’ মনীন্দ্রলাল চক্রবর্তীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। ২১ সেপ্টেম্বর সাতকানিয়ার পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, আইনজীবী রানা দাশগুপ্ত, রাজনীতিক শাহ্ আলম, শহীদজায়া বেগম মুশতারী শফী, চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার প্রমুখ। সভার উদ্বোধন করেন মিনতী চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন রনেন্দ্রলাল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন বিশ্বাস। জন্মশতবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে বাজালিয়া গ্রামের দুটি মাধ্যমিক বিদ্যালয়কে চার লাখ টাকা অনুদান দেওয়া হয়।