সমাজ সমীক্ষার লোক সংস্কৃতি উৎসব ৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক সংস্কৃতি উৎসব। আগামী ৫ ফেব্রুয়ারি ডিসি হিল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৩ ডিসেম্বর বিকেলে প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম। উৎসবে থাকবে চিরায়ত ঢোলবাদন, আঞ্চলিক, কীর্তন, মাইজভান্ডারি, বাউল ও সাঁওতালি গান, রাখাইন নৃত্য। বিজ্ঞপ্তি