সমাজ সমীক্ষার লোক সংস্কৃতি উৎসব ৫ ও ৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে নগরের ডিসি হিলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব। ৫ ফেব্রুয়ারি উৎসব শুরু হবে। বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে শোভাযাত্রা। সাড়ে তিনটায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন কাজী মাহমুদ ইমাম। উদ্বোধনের দিন সকাল নয়টায় রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এটি উদ্বোধন করবেন শিল্পী মনসুর উল করিম।
উৎসবের দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন। দুই দিনের উৎসবে থাকবে চিরায়ত ঢোলবাদন, আঞ্চলিক, কীর্তন, মাইজভান্ডারি, বাউল, পালা ও সাঁওতালি গান ও রাখাইন নৃত্য। বিজ্ঞপ্তি