সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির নতুন কার্যকরী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির এক সভা ৬ মে বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাশেদ মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও মো. আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
কার্যকরী কমিটির অন্য কর্মকর্তা হচ্ছেন সহসভাপতি মো. আবু মুছা, মুজিবুর হক, তহুরুন সবুর ডালিয়া, ইউসুফ বাবু, যুগ্ম সম্পাদক মো. জহিরুল আলম, সেলিম খান, কোষাধ্যক্ষ মো. নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক হুমায়রা সাইদা খানম, দপ্তর সম্পাদক দেওয়ান মাসরুজ্জামান সিদ্দিক, যুগ্ম দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম, মহিলা সম্পাদিকা সৈয়দা মাসুদা তুরানী, যুগ্ম মহিলা সম্পাদিকা শাহেদা পারভীন, আপ্যায়ন সম্পাদক শিবু কুমার শীল, সমাজকল্যাণ সম্পাদক মো. অলিউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক জিনাত আরা হক, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদিকা রোকেয়া বেগম , ক্রীড়া সম্পাদক মো. হেদায়েত উল্লাহ। বিজ্ঞপ্তি