সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চবি শাখার নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ২০ জুলাই নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট চবি শাখার সভাপতি প্রবাল মজুমদার। আলোচনা সভায় বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দী এবং ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। আলোচনায় জামাল নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবনের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। এ অন্যায়-অবিচার সহ্য করা তরুণদের উচিত হবে না।’ মানসী নন্দী বলেন, বহুজাতিক কোম্পানির সঙ্গে সম্পাদিত কোনো অসম তেল-গ্যাস উত্তোলন চুক্তি ছাত্রসমাজ মানবে না। আলোচনা শেষে সংগীত পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি।