সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঁচাও শিক্ষা মনুষ্যত্ব, জ্বালাও দীপ্ত যৌবনের মশাল’ স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার অষ্টম সম্মেলন ১৯ সেপ্টেম্বর নগরের মুসলিম হলে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, চট্টগ্রাম জেলার সমন্বয়ক মহিনউদ্দীন, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব, স ম ইউনুচ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আল কাদেরী। পরিচালনা করেন পার্থপ্রতিম নন্দী।
সম্মেলন শেষে আলকাদেরীকে সভাপতি ও পার্থপ্রতিম নন্দীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। বিজ্ঞপ্তি।